বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে হোসেনপুর কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর ছাত্রদলের সভাপতি মো: রিমন মিয়ার নেতৃত্বে এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিলাদে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশ ও জনগণের কল্যাণে তার অবদানের জন্য আল্লাহর নৈকট্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন ও নেতৃত্বের মাধ্যমে দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সাহসিকতা, অদম্য মনোবল এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড যুবসমাজের জন্য প্রেরণার উৎস।
ছাত্রদল নেতা মো: রিমন মিয়া তার বক্তব্যে বলেন, "আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি তার অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আমরা তার নেতৃত্বে দেশ ও সমাজের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।"
বার্তাবাহক কিশোরগঞ্জ
১৭ই আগস্ট ২০২৫ইং