
বিএনপি নেতার অভিযোগ মিথ্যা : এডভোকেট জালাল উদ্দীনের কড়া জবাব।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ভিপি কামালের করা ও তার নেতাদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এডভোকেট জালাল উদ্দীন।
এডভোকেট জালাল উদ্দীন বলেন—
“খবরটি সর্বইব মিথ্যা। পিপি জামিন দেয় না। জামিনের মালিক বিজ্ঞ জজ সাহেব। পিপির দায়িত্ব সরকারের পক্ষে তথ্য ও উপাত্ত তুলে ধরা এবং জামিনের বিরোধিতা করা। বিজ্ঞ জজ সাহেবের আদেশে পিপির জামিনে বিরোধিতা করার কথাটি উল্লেখ থাকে। বক্তার কাছে এই বিষয়ে কোন তথ্য প্রমান নাই। বক্তাকে তথ্য প্রমাণ সহ উপস্থিত হয়ে মোকাবেলা করার জন্য ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুলের জামিনের কথা বলা হয়েছে, মকবুলের জামিন কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট থেকে করতে না পাড়ায়, পরবর্তী সময়ে মাননীয় হাইকোর্ট থেকে জামিন হয়েছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা বিএনপি এ নেতার পক্ষে পুরনো কৌশল। অথচ আদালতের কার্যক্রমে পিপির কোনো ব্যক্তিগত ভূমিকা নেই, সবকিছুই হয় বিজ্ঞ বিচারকের নির্দেশে। তাই এ ধরনের অভিযোগ কেবলমাত্র বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
বার্তাবাহক কিশোরগঞ্জ / ৪ সেপ্টেম্বর ২০২৫ইং