
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের পর শাহজাহান মিয়া তার নিজস্ব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকাল ৭টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার আরও জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শাহজাহান মিয়ার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৭৫২-৬৯৪৮০০
📞 ০১৯৫১-৩২৫৭১৮