শহীদ সোহেল রানার কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামী নেতৃবৃন
বার্তাবাহক কিশোরগঞ্জ | ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার
জুলাই অভ্যুত্থানে শহীদ সোহেল রানার স্মরণে তাঁর কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে শহীদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
কবর জিয়ারত অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।
উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সদর কর্মপরিষদ সদস্য আবুল খায়ের ও ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এ সময় নেতারা শহীদের আত্মার মাগফিরাত কামনা ও চলমান আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

