অষ্টগ্রামে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আদমপুর ও খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের যৌথ আয়োজনে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবারের এ কর্মশালায় অষ্টগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আব্দুল রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ। কর্মশালায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা এডভোকেট রোকন রেজা শেখ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, ইটনা উপজেলা শাখার আমির হাফেজ আবুল হোসাইন, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক তাজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, আদমপুর ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, আবুল হাসেম, সাদ্দাম হোসেন, নাজমুল ইসলাম, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আসন্ন নির্বাচনে সংগঠনের করণীয়, মাঠপর্যায়ে প্রচারণা কার্যক্রম এবং জনসংযোগ জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বার্তা প্রেরক: আবু হুরায়রা মিল্কি

