কিশোরগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনে পাঁচ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা।
কিশোরগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার মোট ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঘোষিত প্রার্থীরা হলেন—
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর): অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর): কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর): ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন
অন্যদিকে, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সম্ভাব্য প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

