ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফতে মজলিসের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বার্তাবাহক কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফতে মজলিসের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে “ধর্ম-বর্ণ-ভিন্ন মত সবার জন্য খেলাফত” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী।

তিনি বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করব। খেলাফতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মেজবাউল হক, মাওলানা আব্দুল হামিদ শাজাহান, কিশোরগঞ্জ সদর উপজেলার বায়তুল মাল সম্পাদক সৌরভ খান কাশেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ খেলাফতে মজলিস অঙ্গীকারবদ্ধ।