Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

“আন্দোলনের স্বপ্ন, ক্ষমতার খেলায় হারিয়ে যাওয়া জুলাই”

Link Copied!

আন্দোলনের স্বপ্ন, ক্ষমতার খেলায় হারিয়ে যাওয়া জুলাই—রাজন আকন্দ (খুদে বার্তা-৫)

২৪শে নেতৃত্ব দিয়েছিলাম বড় প্লাটফর্মে। আজকে দেশে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের খুব কাছে থেকে। কিন্তু কেনো জানি হারিয়ে গিয়েছি সময়ের ভিড়ে। কোনো কৃতিত্ব নেয়নি।

৮ আগস্ট সরকার গঠনের দিন বলেছিলাম বিদায় নিলাম। এটাও বলেছিলাম এই আন্দোলনটি স্থান পাবে বিশ্বের বুকে অন্যন্য উচ্চতায়।

আন্দোলনের প্রাণ সাধারণ ছাত্ররা এবং বিভিন্ন রাজনীতিক দলের ছাত্র নেতারা নিজ নিজ জায়গায় ফিরে গেলেও থেকে গিয়েছে কিছু সম্মুখ সারির স্টেক হোল্ডার রা।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হলো ক্ষমতার নতুন খেলা। সাথে যুক্ত হলো চাঁদা আর মামলা বাণিজ্য। এক সময় অনেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিতেই নিজের প্রতি লজ্জাবোধ জন্মায়।
আন্দোলন এর মূল ব্যানার টি আর সবার রইলো না। ভরে গেল সুবিধাবাদীদের আগমনে। আস্তে আস্তে সরে গেলো ভালো মানুষজন। তবে এখনো অসংখ্য ভালো মানুষ আছে। কিন্তু বেশির ভাগই জুলাই বিক্রেতা হয়ে গেছে।

গত এক বছরে জুলাইকে বিক্রি করে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কল্পনাও করতে পারবেন না। আর হ্যাঁ আমি অনেক কিছুই জানি। কারণ আমি আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার দের সাথে ছিলাম। আর এখন যারা দেশ চালাচ্ছে তাদের বেশিরভাগই আমার পরিচিত।

আর জুলাই বিক্রি হয়েছে বলেছি বহু আগে। এর প্রমাণ হলো জুলাই ঘোষণা পত্র। যেখানে আন্দোলনকারীদের আইনগতভাবে মুক্তি ও নিরাপত্তা নিয়ে কোনো ভাবনা নাই বললেই চলে। আর এই যেহেতু যেহেতু সেহেতু সেহেতু ঘোষণা পত্র আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। নির্বাচনের পর জুলাই হবে একটা কো ইন্সিডেন্স।

কারণ আন্দোলনের সামনের সারি ব্যতীত সব ছিল আওয়ামী বিরুধি সকল রাজনৈতিক দলের। আর ক্ষমতার মূহে ও দুষ্ট চক্রের কারণে তাঁদের অস্বীকার করার ফল হবে এটি।

তবে আমি তরুণ বা একজন সাধারণ ছাত্র হিসেবে এখনো স্বপ্ন দেখি আমাদের দেশ টা সুন্দর হবে।

রাজনীতিতে ফিরবে ভালো মানুষ জন। নেতৃত্ব দেবে এদেশের তরুণ সমাজ। মেধাবীদের হাত ধরে হবে নতুন বাংলাদেশ।নতুন সরকারের জন্য অগ্রিম শুভ কামনা।

 

Click to listen highlighted text!