অষ্টগ্রামে পুলিশি অভিযানে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার।
ওমর ফারুক, স্টাফ রিপোর্টার বার্তাবাহক ডেস্ক :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আকতার মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. আকবর হোসেন (৩৫), পূর্ব ইটাখোলা, মাধবপুর, হবিগঞ্জ।
শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), হরিরাম পিরোজ, হাজীরহাট, রংপুর।
মো. শাহীন মিয়া (৩৫), রাণীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ।
ইমন মিয়া (১৯), পূর্ব ইটাখোলা (বাইটাখোসা), মাধবপুর, হবিগঞ্জ।
স্বপন গোয়ালা (২৭), সাতগাঁও চা বাগান (লালটিলা), শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৯(ক) ধারায় অষ্টগ্রাম থানায় একটি মামলা (এফআইআর নং-১০, তারিখ: ২০ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: অষ্টগ্রাম থানা পুলিশ

