Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত কিশোরগঞ্জের মাহবুব আল হাসান।

Link Copied!

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত কিশোরগঞ্জের মাহবুব আল হাসান।

কিশোরগঞ্জ প্রতিনিধি | বার্তাবাহক কিশোরগঞ্জ
শিশুদের “নোবেল” খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ সমাজকর্মী মাহবুব আল হাসান। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অসাধারণ অবদানের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই সম্মাননা দিয়ে থাকে।

জানা গেছে, মাহবুব আল হাসান কিশোরগঞ্জ আহমাদু জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান।

গত তিন বছর ধরে মাহবুব পরিচালনা করছেন “The Change Bangladesh” নামের একটি সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। তার সংগঠনের উদ্যোগে হাওর এলাকার শিশুদের মাঝে বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব উপহার (চারা, খাতা, পেন্সিল, কলম ইত্যাদি) বিতরণসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এছাড়া, অসুস্থ শিশুদের রক্ত সংগ্রহে বিড়ম্বনা দেখে তিনি গড়ে তোলেন “ব্লাড খুঁজি” নামের একটি প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রোগীদের জন্য রক্ত জোগাড় করে দিতে সহায়তা করে।

মাহবুব আল হাসান বলেন,

“শিশুরাই আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে বাঁচাতে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।”

 

হাওরাঞ্চলের শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে তার এই নিবেদিত কাজ কিশোরগঞ্জসহ সারাদেশে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Click to listen highlighted text!