কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে সীসা উৎপাদনের দায়ে ‘তাকওয়া মডার্ন মেটাল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার
://youtu.be/8SM1LdFba8E?si=PdToyOLnv1AsK1b7
জাফরাবাদ ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে সীসা উৎপাদনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি। অভিযান শেষে তিনি প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সব লাইসেন্স ও অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং আইন মেনে শিল্পকারখানার কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাহক ডেস্ক ![]()






