ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

Bartabahok
আগস্ট ৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ শহরের বত্রিশ আমলিতলা এলাকা থেকে তাজুল ইসলাম (২৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত তাজুল সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের বাসিন্দা ও মৃত বাবুল মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের মতে, তিনি মঙ্গলবার সকালে কাজে বের হয়ে আর ফিরে আসেননি।

সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

বার্তাবাহক কিশোরগঞ্জ