ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিকলীতে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

Bartabahok
June 30, 2026 1:40 pm
Link Copied!

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। মঙ্গলবার (৩০ জুন) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা মজুমদার মুক্তি।

মেলার উদ্বোধনকালে ইউএনও রেহেনা মজুমদার মুক্তি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের মেলায় অংশ নিয়ে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার এবং সেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগের আহ্বান জানান।

মেলায় কৃষি বিভাগের বিভিন্ন আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি, জৈব সার, বীজ এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন স্টল স্থান পেয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা মেলা পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।