Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় শোক দিবসের দোয়া মাহফিলে গিয়ে দুই শিক্ষক আটক

Bartabahok
August 16, 2025 12:50 pm
Link Copied!

পাকুন্দিয়ায় শোক দিবসের দোয়া মাহফিলে গিয়ে দুই শিক্ষক আটক

বার্তাবাহক কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই শিক্ষক। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকায় স্থানীয় একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—হোসেন্দী পূর্বপাড়ার আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০), যিনি জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক; এবং চরপাকুন্দিয়া এলাকার মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২), ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে মিলাদ শেষে অংশগ্রহণকারীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে উপস্থিত অনেকে সরে পড়েন, তবে দুই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Click to listen highlighted text!