ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

হোসেনপুর সংবাদে বিভ্রান্তিকর পোস্ট: ভুক্তভোগীর অভিযোগে নতুন তথ্য, জনমনে ক্ষোভ।

বার্তাবাহক কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:০২ পূর্বাহ্ণ
Link Copied!

হোসেনপুর সংবাদে বিভ্রান্তিকর পোস্ট: ভুক্তভোগীর অভিযোগে নতুন তথ্য, জনমনে ক্ষোভ।

হোসেনপুর প্রতিনিধি:বার্তাবাহক কিশোরগঞ্জ / ২০ সেপ্টেম্বর ২০২৫

হোসেনপুর উপজেলায় একটি সংবাদের ঘটনাকে ঘিরে জনমনে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ ও বিভ্রান্তি। “হোসেনপুর সংবাদ” নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ১৭ সেপ্টেম্বর রাতে পোস্ট করা হয়—

  • “হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে এক সন্তানের জননী গৃহবধূকে এক প্রভাবশালী নেতা ধর্ষণের চেষ্টা। বিস্তারিত আসছে, অপেক্ষা করুন।”

অপরাধীর নাম উল্লেখ না করার প্রতিবাদে নেটিজেনরা ও সচেতন নাগরিকগণ কমেন্টে বারবার বিস্তারিত সংবাদ চাইলেও তা প্রচার করা হয়নি,আমরা সন্দেহ করতে পারছিলাম,স্কীনসট করে একটি ছবি রাখলাম,ঠিক যা ভেবেছিলাম সেই কাজ, রাত পোহানোর আগেই ওই পোস্টটি হঠাৎ ডিলিট করে দেওয়া হয়। অপেক্ষায় থেকে  ক্ষুব্ধ হয়ে অডিয়েন্সরা কমেন্টে প্রশ্ন তোলেন—টাকা পেলে পোস্ট তো মুছে দিবেন…ইত্যাদি ইত্যাদি ?” এমনকি কেউ কেউ সরাসরি অভিযোগ করেন যে সাংবাদিকতার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।[ভুক্তভোগী শারমিন ও এলাকাবাসীর ভিডিও চিত্র এ লিংকে দেখুন https://www.facebook.com/share/v/1C6RiJPAMu/ ]

বিপরীতধর্মী সংবাদে নতুন বিভ্রান্তি

এরপর তিন দিন পর “হোসেনপুর সংবাদ” আবার আরেকটি সংবাদ প্রকাশ করে। এবার সংবাদে দাবি করা হয়, শাহেদল এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে শালিশ-দরবার হয়েছিল। সেখানে উপস্থিত কয়েকজন দরবারির বিরুদ্ধে প্রভাবশালী মহল ষড়যন্ত্রমূলকভাবে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ সাজিয়েছে। এমনকি সংবাদে উল্লেখ করা হয়, এলাকাবাসী বিক্ষোভ করে এই মিথ্যা নাটকের প্রতিবাদ জানিয়েছেন।

কিন্তু “বার্তাবাহক কিশোরগঞ্জ” টিম ঘটনাস্থলে গিয়ে ভিন্ন চিত্র পেয়েছে। ভুক্তভোগী নারী শারমিন অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী নেতা শুধু তার সঙ্গেই নয়, তার পরিবারের সদস্যদের সাথেও অনৈতিক আচরণের চেষ্টা করেছে।

এলাকার গ্রামবাসী, জনপ্রতিনিধি ও বয়স্কদের কাছ থেকেও একই ধরনের অভিযোগের সত্যতা মেলে। অনুসন্ধানে আরও জানা যায়, প্রভাবশালীর অপকর্মে ইতিমধ্যেই একটি প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা গ্রামজুড়ে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর দাবি— সাংবাদিকতার নামে কারও কণ্ঠ রোধ করা বা অর্থের বিনিময়ে বিভ্রান্তি ছড়ানো চরম নিন্দনীয়। তারা “হোসেনপুর সংবাদ”-এর কর্মকাণ্ডকে অনৈতিক আখ্যা দিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই ঘটনায় একদিকে ভুক্তভোগী নারীর ন্যায়বিচারের প্রশ্ন, অন্যদিকে সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতার বিষয়টি সামনে এসেছে। জনগণ চান— যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।

.…..

আমাদের ফেজবুক পেইজে কিশোরগঞ্জ এর সংবাদ দেখতে পারবেন এই লিংকে https://www.facebook.com/share/1DBz1boAq5/