Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চালক খুন, তিন যুবক আটক

Link Copied!

ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চালক খুন, তিন যুবক আটক

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ছুরিকাঘাতে এক চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম কালীপদ চন্দ্র সূত্রধর (৪০)। তিনি জেলার তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।

আটকরা হলেন আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ব্রিজ এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে কালীপদের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে গোয়ারা ব্রিজে পৌঁছে তারা ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দিলে চালককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাহক কিশোরগঞ্জ /৭ সেপ্টেম্বর ২০২৫

Click to listen highlighted text!