ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

ইটনা ইউএনওর বাসভবনে হামলা মামলার আসামি গ্রেফতার

বার্তাবাহক কিশোরগঞ্জ
আগস্ট ২৩, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইটনা ইউএনওর বাসভবনে হামলা মামলার আসামি গ্রেফতার
বার্তাবাহক কিশোরগঞ্জ/ইটনা প্রতিনিধি 

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক লোকজন ইউএনওর বাসভবনে হামলা চালায়। এ সময় বাসভবনের গেইট ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও হামলা চালিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয় এবং আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পরদিন ১৪ আগস্ট এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ইটনা থানায় মামলা (মামলা নম্বর-০২/২০২৫) দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর ছায়াতদন্ত শুরু হয় এবং আসামিদের ধরতে বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকা থেকে মামলার ৪ নম্বর আসামি আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাহক কিশোরগঞ্জ ২৩শে আগস্ট ২০২৫ওং