Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

তাড়াইলে তিন অর্থবছরের বরাদ্দে অনিয়মের অভিযোগ ইকরাম হোসাইনের।

Link Copied!

তাড়াইলে তিন অর্থবছরের বরাদ্দে অনিয়মের অভিযোগ ইকরাম হোসাইনের।

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
তাড়াইল উপজেলার তিন অর্থবছরের উন্নয়ন বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম হোসাইন। তিনি মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রমাণসহ অভিযোগ প্রকাশ করেন।

ইকরাম হোসাইন তাঁর পোস্টে উল্লেখ করেন, ২০২২–২৩, ২০২৩–২৪ ও ২০২৪–২৫ অর্থবছরে তাড়াইল উপজেলার ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের মোট ২ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ১০০ টাকার বরাদ্দ অনুমোদন করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। তাঁর দাবি, ওই সময় ইউএনও “দুর্নীতিতে জড়িত” ছিলেন এবং “ফ্যাসিস্ট সরকারের দোসর কয়েকজন চেয়ারম্যানের সঙ্গে আঁতাত করে” সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের না জানিয়ে ২০২৫ সালের ২৯ জুলাই গোপনে বিভিন্ন নামে-বেনামে “অপ্রয়োজনীয় সড়কে” তিন বছরের বরাদ্দ প্রদান করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে বরাদ্দের বিপরীতে ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি।

নিজ পোস্টে ইকরাম হোসাইন সচেতন তাড়াইলবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিজ নিজ এলাকার কাজ যথাযথভাবে বুঝে নিন এবং দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন।”

তিনি এই “লুটপাটের” তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Click to listen highlighted text!