Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 15 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

উপদেষ্টা পরিষদ গঠন করলো এনসিপি, শিগগিরই প্রকাশ হবে তালিকা

Link Copied!

উপদেষ্টা পরিষদ গঠন করলো এনসিপি, শিগগিরই প্রকাশ হবে তালিকা

♦️অর্ধশত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্ভাব্য সদস্যদের তালিকা ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ করা হবে। দলীয় সূত্র জানায়, শিক্ষক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে এই পরিষদ গঠিত হচ্ছে। তবে সদস্যরা শুধুমাত্র পরামর্শ দেবেন, নীতি নির্ধারণী বা কার্যনির্বাহী ক্ষমতা তাদের হাতে থাকবে না।

♦️গত ১৬ মে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সদস্য হিসেবে আছেন ডা. তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, খালেদ সাইফুল্লাহ, অর্পিতা শ্যামা দেব, মীর আরশাদুল হক, আলাউদ্দীন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, খান মুহাম্মদ মুরসালীন, মাওলানা সানাউল্লাহ খান ও দিলশানা পারুল।

♦️এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, প্রায় ৫০ জনের উপদেষ্টা পরিষদের মধ্যে ২০-২৫ জনের নাম ইতোমধ্যেই অনেকটাই চূড়ান্ত হয়েছে। তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত সতর্কতার সাথে তালিকা তৈরি করছি, যাতে পরিষদে বিতর্কমুক্ত ও ক্লিন ইমেজের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়।”

বার্তাবাহক কিশোরগঞ্জ/১৫ আগস্ট ২০২৫ইং/শুক্রবার

Click to listen highlighted text!