ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় তারিক মোমেন গ্রেপ্তার

Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় ঘাগরা ইউনিয়নের তারিক মোমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় তারিক মোমেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার তদন্তসংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটি তদন্তাধীন থাকায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এবং তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।

 

বার্তাবাহক ডেস্ক | মিঠামইন