মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজা সম্পন্ন।
মুহাম্মদ নূরে আলম কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম (জাহাঙ্গীর)-এর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর মিঠামইন হেলিপ্যাড মাঠে তার দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আত্মীয়-স্বজন এবং হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে বুধবার রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে মিঠামইনসহ পুরো কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে।
https://youtu.be/K9zl0ovMFPU?si=zsVYR3M-6qHP2P_k
জানাজায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ও প্রতিমন্ত্রী শরিফুল আলম, তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশ বার্তা ” অপরাধী যতই শক্তিশালী হউক,যতো মাটির নিছেই থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওয়াতায় এনে প্রচলিত নিয়মে বিচার নিশ্চিত করবো।” এসময় উপস্থিত জনতা “ফাঁসি চাই ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ” শ্রোগানে জানাজার মাঠ প্রকম্পিত করে দাবী জানান। তখন প্রতিমন্ত্রী সবাইকে শান্ত করে শোকসন্তপ্ত পরিবারকে এলাকাবাসীকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।
পরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বক্তব্য রাখেন, তিনি তার সন্তানের মতো স্নেহ করতে জাহিদুল আলম জাহাঙ্গীরকে।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।







