ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভৈরবে নিরাপদ সড়ক চাইয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী শরীফুল আলম

Link Copied!

ভৈরব উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন চালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
পরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাল উদ্দিন।

বার্তাবাহক কিশোরগঞ্জ ডেস্ক