Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কটিয়াদী হাসপাতালে অনিয়ম বরদাশত করা হবে না

Link Copied!

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেছেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি জালাল উদ্দীন বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীরা যেন দ্রুত ও যথাযথ চিকিৎসা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Click to listen highlighted text!