কুলিয়ারচরে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণসভা অনুষ্ঠিত।
বার্তাবাহক কিশোরগঞ্জ ডেস্ক/৭ সেপ্টেম্বর ২০২৫ইং
কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম সালাউদ্দিন খান শাহজাহান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম জালাল উদ্দীন ভাইয়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, উপজেলা বিএনপির সংগ্রামী প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম (মুছা) প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত দুই নেতার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, সালাউদ্দিন খান শাহজাহান ও জালাল উদ্দীন ছিলেন নিবেদিত প্রাণ সংগঠক, যাদের অবদান কুলিয়ারচরের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
……







