ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

থমথমে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।

বার্তাবাহক কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ৫, ২০২৫ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে প্রভাষকের উপর হামলা, শিক্ষার্থী-শিক্ষকদের সড়ক অবরোধ।

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে বহিরাগত সন্ত্রাসী এনে স্বনামধন্য প্রভাষক মোঃ দ্বীন ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান এবং সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেন (সোহেল মাস্টার) এই হামলার সাথে জড়িত।

ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। চাররাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুরো শহরে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে হোসেনপুর উপজেলার নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান ও সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেনকে বহিষ্কার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

অভিযোগ রয়েছে, সোহেল মাস্টার প্রায় সময় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে আড্ডা দেন এবং বিভিন্ন অপকর্ম সংঘটিত হয়। রাত দুইটা পর্যন্ত নেশাগ্রস্তদের নিয়ে কলেজ ভবনের তিনতলায় বসে আড্ডা দেওয়ার ঘটনাও বহুবার ঘটেছে বলে শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি। প্রতিবাদ করতে গেলে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার হুমকি দেওয়া হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটি তদন্ত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান এবং সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কয়েকদিন বিশ্রামে থাকার নির্দেশ দেন। পাশাপাশি সিনিয়র শিক্ষক মোঃ খাইরুল ইসলামকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদান করা হয়।

এ ঘটনায় হামলার শিকার প্রভাষক মোঃ দ্বীন ইসলাম মাস্টার বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ/৫ সেপ্টেম্বর ২০২৫ইং