ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

নিকলীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বার্তাবাহক কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

নিকলীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন নিকলী উপজেলার সিংপুর, ছাতিরচর ও জারইতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ইং বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সবাই সভাপতিত্ব করেন নিকলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি আবু নাসের সুমন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহীদ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ রাব্বানী তৌকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ, শহীদুলজ্জামান তারেক ও জনাব সাদ্দাম হোসেন তূর্য। সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রদল এবং কিশোরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের তরুণ আশরাফুল ইসলাম আকাশ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিকলী উপজেলা সদস্য সচিব জনাব সৈকত কবীর নাদিম । এছাড়া ইউনিয়ন শাখার সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত হয়ে কাজ করতে হবে।

সম্মেলন শেষে স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থান :উপজেলা অডিটোরিয়াম নিকলী।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

৭ সেপ্টেম্বর ২০২৫ইং