Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 9 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সংঘর্ষ মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা তাইজ উদ্দীন গ্রেপ্তার।

Link Copied!

পাকুন্দিয়ায় সংঘর্ষ মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা তাইজ উদ্দীন গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবলীগ নেতা মো. আশরাফুল ইসলাম ওরফে তাইজ উদ্দীন (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার তাইজ উদ্দীন উপজেলার চরটেকী গ্রামের মো. শামসুদ্দীন কারীর ছেলে এবং জাঙ্গালীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, গত শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে চরটেকী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ আগস্ট উপজেলার তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম মিয়া নামে একজন বিএনপি কর্মী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ছিলেন আশরাফুল ইসলাম।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, “তালতলী বাজারে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ বলছে, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Click to listen highlighted text!