Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাজিতপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা আসামি ছিনতাই

Link Copied!

বাজিতপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা আসামি ছিনতাই, এলাকায় উত্তেজনা
বার্তাবাহক কিশোরগঞ্জ | ১৫ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৈলানপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও আওয়ামী যুবলীগের বাজিতপুর পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মো. জুম্মন মিয়াকে গ্রেফতারের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল কাদির ও শ্যামল দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

অভিযান চলাকালে একই গ্রামের যুবদল নেতা নাছিম, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদসহ কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আসামি জুম্মন মিয়াকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। পরে মুহূর্তেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল জোরদার করেছে।

বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ বলেন, “পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হোক।”

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, “পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই একটি গুরুতর অপরাধ। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যান্ডকাফ পরা আসামিকে পুনরায় গ্রেফতারসহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

…………………অপরাধ

 

Click to listen highlighted text!