ভৈরবে আলোচিত সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকত হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান বকশি আদালতে আত্মসমর্পণ করার পর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেছেন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আজ কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুল হাসান বকশি। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বকশির নাম আসামি হিসেবে আলোচনায় আসে। হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাটি ভৈরবসহ কিশোরগঞ্জ জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আদালতের সর্বশেষ আদেশের পর মাহমুদুল হাসান বকশিকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বার্তাবাহক ডেস্ক /ভৈরব







