ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা, ভাতিজি জামাই অভিযুক্ত।

বার্তাবাহক কিশোরগঞ্জ
অক্টোবর ৩, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যা, ভাতিজি জামাই অভিযুক্ত।

রিপোর্ট : বার্তাবাহক কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মুকতু মিয়া (৬০)। তিনি মৃত আবদুল মালেকের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।

অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।