ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

হেফাজত আমিরের মন্তব্যে আলোচিত জামায়াত ইস্যু: ‘ভণ্ড ইসলামী দল’ আখ্যা

Bartabahok
আগস্ট ৫, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হেফাজত আমিরের মন্তব্যে আলোচিত জামায়াত ইস্যু: ‘ভণ্ড ইসলামী দল’ আখ্যা
বার্তাবাহক কিশোরগঞ্জ প্রতিবেদক
চট্টগ্রাম, ৪ আগস্ট ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি জামায়াতকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে অভিহিত করেন।

আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়” শীর্ষক ওই সভায় মহিবুল্লাহ বাবুনগরী বলেন,“জামায়াতে ইসলামীর ইসলাম মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।”

তিনি আরও বলেন,

> “জামায়াত ইসলামী সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, আমাদের মুরুব্বিরাও বলে গেছেন। তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না।”

সভাটি অনুষ্ঠিত হয় ফটিকছড়ির নাজিরহাটের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে। আয়োজন করে “বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ”।

সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী এবং সঞ্চালনায় ছিলেন হেফাজতের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ওলামা ও হেফাজত নেতৃবৃন্দ।