Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল

Link Copied!

ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল।

বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, প্রভাবশালী তরুণ নেতা ভিপি নুরুল হক নূরের ওপর সেনাবাহিনী, জাপা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্মম হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। তাঁর আশু সুস্থতা কামনায় হোসেনপুর পৌর গণঅধিকার পরিষদের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব ইয়াসিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার। বক্তব্যে তিনি বলেন—
“ভিপি নুরের মতো একজন সাহসী ও নির্ভীক কণ্ঠস্বরকে দমন করার জন্য এ ধরনের বর্বরোচিত হামলা চালানো হয়েছে। যারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে রক্তের হুমকি দিয়ে স্তব্ধ করতে চায়, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

অন্যান্য বক্তারা বলেন—
“দেশে ভিন্নমত ও গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকারের পৃষ্ঠপোষকতায় এই সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তবে দমনপীড়ন ও হত্যার হুমকিতে গণঅধিকার পরিষদের সংগ্রাম থেমে থাকবে না। ভিপি নুর শুধু একজন ব্যক্তি নন, তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তাঁর নেতৃত্বেই নতুন প্রজন্ম অধিকার ফিরে পাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আশরাফুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, হোসেনপুর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলম মিয়া, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, হোসেনপুর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সুজন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন ঢেকিয়া দারুল আবরার মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দীন। তিনি মোনাজাতে বলেন—
“হে আল্লাহ, আমাদের প্রিয় ভাই, দেশের নির্ভীক তরুণ নেতা ভিপি নুরুল হক নূরকে দ্রুত আরোগ্য দান করুন। তাঁর শরীরের সব ব্যথা ও ক্ষত দূর করে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দিন। তাঁকে হিফাজতে রাখুন, তাঁর সংগ্রামে শক্তি দিন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় তাঁকে আরও দৃঢ় করুন। আমিন।”

Click to listen highlighted text!