ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

মেয়েকে খুন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে তিনজনের মৃত্যুদণ্ড

Bartabahok
আগস্ট ৭, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে খুনের ঘটনায় বাবা, চাচা ও ভাতিজাসহ একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৬ আগস্ট বুধবার কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। তারা সবাই পলাতক। প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মোছা. নাজমুন্নাহারকে খালাস দেওয়া হয়েছে।

২০১৬ সালের ১০ আগস্ট জমিজমা বিরোধের জেরে আনোয়ারুল নিজ মেয়ে মীরা আক্তারকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত মামলা করেন। তদন্তে আসল ঘটনা প্রকাশ হলে ২০১৭ সালে নতুন মামলা ও ২০১৮ সালে অভিযোগপত্র দাখিল করা হয়।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্তরা পলাতক থাকায় দ্রুত গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ প্রতিননিধি