Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিষিদ্ধ ঘোষিত ইটনা উপজেলার ছাত্রলীগ নেতা গ্রেফতার 

Bartabahok
August 17, 2025 6:13 pm
Link Copied!

নিষিদ্ধ ঘোষিত ইটনা উপজেলার ছাত্রলীগ নেতা গ্রেফতার 

কিশোরগঞ্জের ইটনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি উবায়দুর রহমান সেলিম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে ইটনা নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উবায়দুর রহমান সেলিম ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিমকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিকালে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

— বার্তাবাহক, কিশোরগঞ্জ |১৭ই আগস্ট ২০২৫ইং

Click to listen highlighted text!