Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা।

Link Copied!

কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কটিয়াদী পৌরসভার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, বিদ্যালয়ের সভাপতি হাদিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।” তারা আরও উল্লেখ করেন, যোগ্য শিক্ষক নিয়োগ, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা শিক্ষার মান উন্নয়নের অপরিহার্য অংশ।

তবে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। তাদের মতে, বিদ্যালয় হতে হবে একটি নিরাপদ পরিবেশের প্রতীক—যেখানে থাকবে শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বুলিং ও সহিংসতা থেকে মুক্ত পরিবেশ এবং দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, শিক্ষক, অভিভাবক, সমাজ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তারা আশাবাদ ব্যক্ত করেন—মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের সোনার বাংলাদেশের নির্মাতা।

বার্তাবাহক কিশোরগঞ্জ

Click to listen highlighted text!