ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

বার্তাবাহক কিশোরগঞ্জ
আগস্ট ১২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি.এম রুহুল আমীন

কিশোরগঞ্জ জেলা দ্বীনি সংগঠক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

এর আগে দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে যোগ দেন।

পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসমাবেশের কার্যক্রম শেষ হয়।