ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

Link Copied!

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে বিভিন্ন মামলায় এবং একজনকে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নুরআলম (৪০)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের রাজকুন্তি গ্রামের বাসিন্দা। পুলিশের বিজ্ঞপ্তিতে তাকে জাফরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরআলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ সংবাদ