Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

Link Copied!

জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২০ জন আসামিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ বলছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

বার্তাবাহক ডেস্ক

Click to listen highlighted text!