Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ছাত্রলীগের ‘সংগ্রাম’ এখন ছাত্রদলের সভাপতি! জনমনে বিস্ময় ও ক্ষোভ

Link Copied!

ছাত্রলীগের ‘সংগ্রাম’ এখন ছাত্রদলের সভাপতি! জনমনে বিস্ময় ও ক্ষোভ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রাজনীতির অদ্ভুত রূপান্তরের ঘটনা সামনে এসেছে। দীর্ঘদিন ছাত্রলীগের ব্যানারে সক্রিয় থাকা মোঃ সংগ্রাম হঠাৎ করেই বিএনপি ছাত্রদলের নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ঘোষিত ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রদল শাখার নবগঠিত কমিটিতে ১৯ সদস্যবিশিষ্ট কাঠামোর সভাপতি করা হয়েছে তাকে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে সংগ্রামের অসংখ্য ছবি—যেখানে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে অংশ নিচ্ছেন নানা কর্মসূচিতে। অথচ সেই একই ব্যক্তি আজ ছাত্রদলের সভাপতি পদে আসীন।

স্থানীয় নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন, কীভাবে ছাত্রলীগের পরিচিত মুখ সংগ্রাম ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদে আসতে পারলো? তারা অভিযোগ করেছেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিদারের চোখ ফাঁকি দিয়ে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফাজ্জলের উদাসীনতা কিংবা অসতর্কতার সুযোগে এ ধরনের ‘অযাচিত অনুপ্রবেশ’ সম্ভব হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু ছাত্রদল নয়, বরং সামগ্রিক ছাত্ররাজনীতির জন্যই লজ্জাজনক। এতে আদর্শের অবক্ষয় যেমন প্রমাণিত হচ্ছে, তেমনি প্রশ্ন উঠছে কমিটি গঠনের প্রক্রিয়ার স্বচ্ছতা ও সততার ওপর।

জনমনে এখন জোরালো প্রশ্ন—“ছাত্রলীগের সংগ্রাম কীভাবে একদিনে ছাত্রদলের সংগ্রাম হয়ে গেল?”—এ যেন সিনেমার গল্পকেও হার মানানো এক রাজনৈতিক রঙ বদলের ঘটনা।

বার্তাবাহক কিশোরগঞ্জ /৬ সেপ্টেম্বর ২০২৫ ইং

Click to listen highlighted text!