ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগীদের জন্য ৬টি সিলিং ফ্যান উপহার ছাত্রদল নেতা উজ্জ্বলের

বার্তাবাহক কিশোরগঞ্জ
আগস্ট ৩১, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগীদের জন্য ৬টি সিলিং ফ্যান উপহার ছাত্রদল নেতা উজ্জ্বলের

প্রতিবেদন:
পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল। রবিবার (৩১ আগস্ট) দুপুরে নিজস্ব অর্থায়নে এসব ফ্যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের হাতে তুলে দেন তিনি।

এর আগে রোগীদের চলাচলের সুবিধার্থে হাসপাতালের প্রবেশ পথে নিজস্ব অর্থায়নে ঢালাই করে টাইলস বসানোর ব্যবস্থা করেন ছাত্রদল নেতা উজ্জ্বল।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল বলেন, “প্রায়ই দেখি রোগীরা বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে কষ্ট করেন। তাদের ভোগান্তি কমাতেই আমি হাসপাতালকে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি। আশা করি এতে রোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এছাড়াও মুমূর্ষু রোগীদের চলাচলের সুবিধার্থে সিড়ি ভেঙে ঢালাই করেছি, যাতে রোগীরা সহজে যাতায়াত করতে পারে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, “বহির্বিভাগে প্রতিদিন ৬০০-৭০০ রোগী সেবা নিতে আসেন। তাদের জন্য আগে মাত্র দুইটি সিলিং ফ্যান ছিল। কোন বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা উজ্জ্বল এগিয়ে এসে ৬টি ফ্যান উপহার দিয়েছেন, যা রোগীদের জন্য অনেক স্বস্তির হবে।”

তিনি ছাত্রদলের এমন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।

 

……