বিন্নাটি আঃ মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে রফিকুল ইসলাম মন্ডল স্যারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।
বিন্নাটি আঃ মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে রফিকুল ইসলাম মন্ডল স্যারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।
কিশোরগঞ্জের বিন্নাটি আঃ মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক (বিএসসি) জনাব মোঃ রফিকুল ইসলাম মন্ডলের অবসর উপলক্ষে এক সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন —গভর্নিং বডি সদস্য রহিম সাত্তার আইডিয়াল কলেজ বিন্নাটি, কিশোরগঞ্জ সদর। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
#বিন্নাটি #কিশোরগঞ্জ #news
অনুষ্ঠানে বক্তারা রফিকুল ইসলাম মন্ডল স্যারের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তারা তাঁর অবসর জীবনের জন্য সুস্বাস্থ্য ও শান্তিময় জীবনের কামনা করেন।
অনুষ্ঠান শেষে রফিকুল ইসলাম মন্ডল স্যারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বার্তাবাহক কিশোরগঞ্জ
২১শে আগস্ট ২০২৫ইং







