Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে ঋণ খেলাপির মামলায় একুয়াকালচার ফার্মের ম্যানেজার গ্রেপ্তার

Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে গচিহাটা একুয়াকালচার ফার্মস লিমিটেডের ঋণ খেলাপি সংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান রঞ্জনের মালিকানাধীন গচিহাটা একুয়াকালচার ফার্মস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার ঋণ খেলাপির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আদালত রায় প্রদান করেন। ওই রায়ে আমিনুল হককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

তবে গ্রেপ্তারের পর আমিনুল হক দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যাংক ঋণ গ্রহণ করেননি। তিনি প্রতিষ্ঠানের একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাত্র।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মামলার নথি ও আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

Click to listen highlighted text!