Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামীর সাড়ে তিনবছরের কারাদন্ড।

Link Copied!

যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামীর সাড়ে তিনবছরের কারাদন্ড।

 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ রায় ঘোষণা হয়। পাপিয়ার আইনজীবী জানান, তারা আগেই সাজা ভোগ করেছেন, তাই পুনরায় কারাগারে যেতে হবে না।

২০২০ সালের ৪ আগস্ট দুদকের মামলায় অভিযোগ ছিল, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলে অবস্থান করে পাপিয়া ৩ কোটি ২৩ লাখ টাকার বিল পরিশোধ করেন এবং প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন, যার বৈধ উৎস দেখাতে পারেননি। দুদকের অনুসন্ধানে মোট ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলে, যার মধ্যে বাসাভাড়া, গাড়ির ব্যবসায় বিনিয়োগ, কার ওয়াশ সলিউশনে বিনিয়োগ ও ব্যাংক জমা রয়েছে।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিশেষ ক্ষমতা আইন, মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ মামলাসহ একাধিক মামলা হয়। গত বছর অর্থপাচারের মামলায় পাপিয়া ৪ বছরের সশ্রম কারাদণ্ড পান, তবে তার স্বামী ও আরও তিনজন খালাস পান

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৪ই আগস্ট ২০২৫

Click to listen highlighted text!