Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে মানববন্ধন

Link Copied!

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে মানববন্ধন।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের প্রধান সড়কে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস না থাকায় একাডেমিক কার্যক্রমে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হলে শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি গবেষণা কার্যক্রমও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধান করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ/২৩শে আগস্ট ২০২৫ইং

 

Click to listen highlighted text!