Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

Link Copied!

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে হোসেনপুর কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর ছাত্রদলের সভাপতি মো: রিমন মিয়ার নেতৃত্বে এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিলাদে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশ ও জনগণের কল্যাণে তার অবদানের জন্য আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন ও নেতৃত্বের মাধ্যমে দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সাহসিকতা, অদম্য মনোবল এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড যুবসমাজের জন্য প্রেরণার উৎস।

ছাত্রদল নেতা মো: রিমন মিয়া তার বক্তব্যে বলেন, “আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি তার অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আমরা তার নেতৃত্বে দেশ ও সমাজের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৭ই আগস্ট ২০২৫ইং

Click to listen highlighted text!