Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আইডিইবি-ডিইএবের প্রতিবাদলিপি

Link Copied!

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদলিপি দিয়েছে কিশোরগঞ্জ জেলা আইডিইবি ও ডিইএব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান শেলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সালের কাছে পৃথকভাবে এ প্রতিবাদলিপি দেওয়া হয়।


কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী হারুন অর রশিদ ও জেলা ডিইএবের আহ্বায়ক প্রকৌশলী আব্দুল কাইয়ুম আকন্দ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আইডিইবি’র সদস্য ও ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শক কল্যান সংগঠন, কিশোরগঞ্জ জেলা – এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী শেখ আব্দুল কাদির রিজন, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম রাজীবসহ অন্যরা। এছাড়া হামলার শিকার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, প্রচলিত আইনের মাধ্যমে প্রকৌশলী মাহমুদুল ইসলাম সুষ্ঠু ও সন্তোষজনক বিচার পাবেন বলে তাঁরা আশাবাদী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
ডিইএবের আহ্বায়ক প্রকৌশলী আব্দুল কাইয়ুম আকন্দ বলেন, একজন প্রকৌশলীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করেন তিনি।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় থেকেও আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জিএম শফিউল আলম আরজু হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৌশলী সমাজকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বার্তাবাহক ডেস্ক

Click to listen highlighted text!