ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কটিয়াদী কলেজ গেট এলাকায় মাহী ফুড প্রোডাক্ট ও মিঠাইঘর নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এ অভিযান পরিচালনা করেন।


অভিযানে মাহী ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত এবং অনুমোদনহীন ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মিঠাইঘরে খাদ্যপণ্যের মূল্যতালিকা না থাকা এবং পণ্যে আগাম মেয়াদ মুদ্রণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, খাদ্য প্রস্তুতকারকদের ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য তৈরি ও বিক্রির নির্দেশনা