Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাদকাসক্ত যুবক মাকে মারধরে ৬ মাসের জেল

Link Copied!

  • ওমর ফারুক | স্টাফ রিপোর্টার | বার্তাবাহক
    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে নিজ মা-বাবার ওপর শারীরিক নির্যাতন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
    রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কোষাকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সজিব (২০)-কে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
    স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সজিব নিয়মিত মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই মা-বাবাকে মারধর করতেন এবং মাদকের টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেন। তার এমন আচরণে পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে ছিল।
    পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। অভিযানের সময় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস জানান, মাদক সেবন করে পরিবারে সহিংসতা সৃষ্টি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সজিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
    তিনি আরও বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
    প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন, যাতে পরিবার ও সমাজে মাদকের ভয়াবহ প্রভাব কমিয়ে আনা সম্ভব হয়।
    বার্তাবাহক | সত্যকন্ঠে অগ্রসর

Click to listen highlighted text!