Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

নিকলীতে তিন মাদকসেবি আটক ও জেলা জরিমানা।

Bartabahok
July 7, 2026 5:11 pm
Link Copied!

কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই সাগর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর এলাকা থেকে তিন যুবককে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— গুরই ইউনিয়নের ছেত্রা পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মিঠু, একই এলাকার মৃত শামসের উদ্দিনের ছেলে বিল্লাল এবং রমজান আলীর ছেলে মিখাইল।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

নিজস্ প্রতিবেদন

Click to listen highlighted text!