Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা ও গাঁজাসহ আটক।

এইচ এম এরশাদ
August 21, 2025 2:00 am
Link Copied!

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা ও গাঁজাসহ আটক।

রিপোর্ট: এইচ এম এরশাদ, বার্তাবাহক কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ ও হোসেনপুর থানা পুলিশের সহায়তায় পৌরসভার দ্বিপেশ্বর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে পূর্ব দ্বিপেশ্বর গ্রামের মো. নয়ন মিয়ার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ও ১৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের তালিকা প্রস্তুতের পর তাকে হোসেনপুর থানায় সোপর্দ করা হয় এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানে মো. জুয়েল মিয়াকে গাঁজা সেবনরত অবস্থায় সরঞ্জামাদিসহ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া কুলেশ্বরী মন্দিরের বিপরীতে শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গাঁজাসহ আটক করা হয়। ঘটনাস্থলেই গাঁজা ও সেবন সরঞ্জামাদি বিনষ্ট করা হয় এবং আটককৃত ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থে মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 

Click to listen highlighted text!